প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, February 6, 2026

ভাঙন | লালন চাঁদ

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
লালন চাঁদ
 
ভাঙন
 
দেখতে দেখতে হাওয়া হয়ে গেল সুখ
যে ক'টা পড়েছিল বুকে
মরে গেল অবশেষে।
 
খুশিগুলোও ফিরে এলো না আর
চারদিকে ভাঙন
নদী ভাঙল
হৃদয় ভাঙল
ভেঙে ভেঙে একদম হয়ে গেল চৌচির।
 
জানি সুখ আমার কপালে সয় না
খুশিও তাই
পড়ে থাকে নিঃস্ব হৃদয়
ভোরের হাওয়ায় আমি গুনি মৃত্যুর মিছিল।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)