প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, February 6, 2026

কবিতা— স্বপ্ন আয়না | কবি— প্রসেনজিৎ আদিত্য | পর্যালোচক— গৌতম কুমার গুপ্ত

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/পর্যালোচনা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | পর্যালোচনা
কবিতা— স্বপ্ন আয়না
কবি— প্রসেনজিৎ আদিত্য
পর্যালোচক— গৌতম কুমার গুপ্ত

"আধুনিক কবিতার দৃষ্টিভঙ্গী থেকে কবিতার আড়াল নেইদর্শনসত্তা আছেগঠনভঙ্গিটি আরো শব্দবৈচিত্র্যে ধ্বনিমাধুর্য পেতসেটার অভাব টের পাওয়া যায়আরো অনুসন্ধিৎসু হওয়া বাঞ্ছনীয়"


[কবিকে না-জেনে শুধু কবিতার শরীর ও শিরোনামের ভিত্তিতে এই পর্যালোচনা]
 
আলোর ঝলকানিতে দরজা খুলল
 
আগন্তুকের চোখে মুখে বিস্ময়
প্রায় কিছুই দেখা যায় না
চোরকুঠুরিতে যে আলো ছিল
ঠাহর হলে দেখা গেল আয়না
কেমন যেন চেনা…
অথচ অচেনা...
 
মনে পড়ল স্বপ্নগুলোর কথা
আবছা আলোয় মুখ দেখতে গেলে
ঝনঝন শব্দে ভেঙে পড়ল আয়না
 
আগন্তুক এখনও মেঝে জুড়ে হাতড়ে
স্বপ্ন কুড়িয়ে চলে…
 
কবিতাটি সুন্দর, সার্থকতা কবিতা ভাবনায়।
আয়নার রূপকে কবিতাটি এগিয়েছে।
চোরাকুঠুরিতে আলো থাকে না,তাই আয়নার অস্পষ্টতায়
অচেনা লাগে চেনা মানুষের।
 
 
স্বপ্ন এখানে লক্ষ্য, শব্দটির সঙ্গে আয়নার কোন সম্পর্ক থাকে না, কবি এখানে আয়নার প্রকৃত প্রতিফলনের মাধ্যামে চেনা আলো ধরা পড়বে, সেটাই যেন স্বপ্ন, হাতড়ে বেড়ানো, সেই হতাশা থেকে আশার সিঁড়িতে উত্তীর্ণ হতে চাওয়াটাই আয়না স্বপ্ন।
আধুনিক কবিতার দৃষ্টিভঙ্গী থেকে কবিতার আড়াল নেই, দর্শনসত্তা আছে, গঠনভঙ্গিটি আরো শব্দবৈচিত্র্যে ধ্বনিমাধুর্য পেত, সেটার অভাব টের পাওয়া যায়, আরো অনুসন্ধিৎসু হওয়া বাঞ্ছনীয়, কখনো কখনো দায়সারাও মনে হতে পারে, শব্দ ও ধ্বনির বৈচিত্র্য আনতে কবিকে মনোযোগী হতে হবে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)