প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Friday, February 6, 2026

আসি | তড়িৎ চক্রবর্তী

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
তড়িৎ চক্রবর্তী
 
আসি
 
সবুজ কাপড়ের পর্দায় তিনদিক ঘিরে ফেলল।
  ছোটাছুটি করছিল সাদা ফ্রক পরা মেয়েটা।
  গম্ভীর মুখে বাচ্ছা ডাক্তার এসে নাড়ি টিপে—
                          অস্পষ্ট স্বরে বলল 'নাহ্‌'
 
  ওরা লিউকোপ্লাস্ট খুলছিল চটপট—
                          চুলগুলো ছিঁড়ে যাচ্ছিল।
  পটাপট শরীরে লাগানো নলগুলো খুলে ফেলল—
  নাকের মুখের গলার এমনকি পেচ্ছাবের জায়গার।
                         ফিসফিস করে কথা বলছিল ওরা—
                                               এতক্ষ বুঝিনি।
 
  খরখর শব্দ—
                          বামদিকে আড়চোখে তাকালাম।
  বুঝলাম, কালো পলিথিনে জড়ানো হবে।
  কাতাদড়ির বাঁধনে ভূত হয়ে পালাবার উপায় নেই।
  আরে ওটা যে এখন ‘বডি’।
  কিছুক্ষ দমবন্ধ করা ঠান্ডা ট্রে'র মধ্যে থাকতে হবে।
  তারপরে খই পয়সার সঙ্গে-
                         ম্যাটাডোরে নড়তেচড়তে—
                         একগাদা ভারী ফুলের মালায়—
                         স্যাঁতসেঁতে চোখের জল—
                         গনগনে আগুন।
                         শেষে ধোঁয়ার কুন্ডলীর সাথে—    
                                                 আকাশযাত্রা।
 
        ওগো। আকাশে তারা দেখলে,
                               কষ্ট করে ছাদে উঠো—
                               নতুন ভাবে দেখব তোমায়।
        ভাল থেকো আর সুরক্ষিত কারো কাছে।
                                আসি
 

No comments:

Post a Comment

সূর্যাস্ত গঙ্গার বুকে


Popular Top 10 (Last 7 days)