প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, February 6, 2026

খাবার লিস্টি | গৌতম গলুই

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/ছড়া/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | ছড়া
গৌতম গলুই
 
খাবার লিস্টি
 
কার কীসে ঝোঁক যা হোক, তাহোক
লিস্টি দিলাম খাবার।
ঘুম থেকে রোজ উঠলে, বেলের
শরবত চাই বাবার।
 
কিন্তু বাপু শরবতে লোভ
একদমই নেই মায়ের।
ভক্ত তিনি, আর কিছু নয়
সেরেফ লিকার চায়ের।
 
ঘুমের থেকে উঠেই দাদা
চিবোয় ভিজে ছোলা।
দেরি করে ওঠায় আমি
রোজই খাই কানমলা!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)