প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Friday, February 6, 2026

কবিতাগুচ্ছ | তূয়া নূর | ভালবাসার ব্যাংক

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
কবিতাগুচ্ছ | তূয়া নূর | ভালবাসার ব্যাংক
তূয়া নূর
 
ভালবাসার ব্যাংক
 
ভালবাসার একটা ব্যাংক বানাব
রক্ত-প্লাজমার ব্যাংকের মতো।
মাটিতে জায়গা না পেলে আকাশে।
উদ্‌বৃত্ত ভালবাসা মানুষ জমা করে রাখবে,
সন্ন্যাসীদের ভলোবাসা লাগে না
তারা পুরোটাই জমা করে রাখতে পারে।
সব ধরণের ভালবাসা—
ইচ্ছে করলে সঞ্চয় করে রাখতে পারবে যে কেউ,
ভবিষ্যতের কথা আগেভাগে কিছু তো বলা যায় না।
ব্যাগ ভরে তাতে ভালবাসার ধরণ লিখে
বর্ণানুক্রমে সাজিয়ে রাখা হবে।
ভালবাসা ধার দেয়া হবে যার যতটুকু চা
বিনিময়ে সব ভালবাসাটুকু যেন সে দান করে যাবে
নিজের অঙ্গ দান করার করার মতো মানুষ যেমন
দলিল করে রেখে যায়—
যেন পৃথিবীতে ভালবাসাহীন কেউ কঙ্কালসার না হয়ে যায়।
একটা অঙ্গ যেমন এক দেহ থেকে স্থাপিত হয় অন‍্য দেহে—
ভালবাসা তেমন অনন্ত কাল একজন থেকে অসংখ্য জনে সঞ্চারিত হবে।
 
 

No comments:

Post a Comment

সূর্যাস্ত গঙ্গার বুকে


Popular Top 10 (Last 7 days)