প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, February 6, 2026

সামনে এসে দাঁড়ালে | তাপস মাইতি

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
তাপস মাইতি
 
সামনে এসে দাঁড়ালে
 
কখনও বিস্মিত হই,
কখনও বা হতে হয় বিস্মৃত।
ওই পর্যুদস্ত
সীমাহীন ভাবে যেন ভোর-কুয়াশার আচ্ছাদন।
শুধু ঘাস হয়ে আমি তার
মর্মান্তিক অনুভব।
পাথরের মতো বোবা থাকি,
গড়িয়ে যাওয়া জলের মতো প্রস্থান।
 
কত অপমান,
অবজ্ঞার ডিঙোই পাহাড়
 
তবু
সামনে এসে দাঁড়ালে সব যন্ত্রণার হয় উপশম।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)