প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, February 6, 2026

কবিতাগুচ্ছ | তূয়া নূর | খসে পড়ে নিজে থেকে

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
কবিতাগুচ্ছ | তূয়া নূর | খসে পড়ে নিজে থেকে
তূয়া নূর
 
খসে পড়ে নিজে থেকে
 
হিটলারের একজন মন্ত্রী ছিলেন গোয়েবলস। মিথ্যা প্রচার করা ছিল তার কাজ। বিশ্বাস ছিল মিথ্যা বার বার বলতে থাকলে মানুষের কাছে সেটা সত্য হয়ে যায়। কেউ কেউ হয়তো বিশ্বাস করে না। তেমন ভাবে প্রতিবাদও করে না। ভেতর থেকে প্রতিবাদ করার সাহস যে-ভাবে হোক নষ্ট হয়ে যায়। অনেকগুলো কারণ থাকতে পারে তাতে। হয়তো বাস্তবিক অর্থে ভীতু। হয়তো দেখছে সমাজের সবাই মিথ্যাটাকে সত্য ধরে নিয়েছে সেখানে তার কথা তাকে সামাজিক বা রাজনৈতিক ভাবে বিপদে ফেলবে। চুপ থাকে এই ভেবে যে সত্য তো একদিন উন্মোচিত হবে। দায় ঘাড়ে নিয়ে লাভ কী? চুপচাপ থেকে একটু ফরমায়েশ খেটে গা বাঁচিয়ে সংসারটা টেনে নেয়া! সত্য একদিন উন্মোচিত হয়। মিথ্যা খসে পড়ে নিজে থেকে। কাউকে কিছুই করতে হয় না আগ বাড়িয়ে তেমন। মাঝখানে কিছু সময়, কিছু যুগ মিথ্যার শাসন চলে আড়ম্বরে। মিথ্যা তার মিথ্যার আস্ফালনের আস্তাকুঁড়ে জায়গা করে নেয়। তবু মিথ্যার চিরকালের গর্ব—তার কথায় তো বশীভূত হয়েছিল মানুষ কয়েক বছর, দশক।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)