প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, February 6, 2026

কিছুই থাকে না | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
 
কিছুই থাকে না
 
তোমার দেওয়া কষ্টগুলো ভুলে গেছি বেমালুম
অথচ কী আশ্চর্য দেখো
সেই তোমাকেই
ভুলতে পারলাম না
তুমি বলেছিলে একটা মানুষকে সচেতন ভাবে
মৃত্যুর দিকে ঠেলে ফেলে দেওয়ার জন্য
শুধু অবহেলায় যথেষ্ট
তখন না বুঝলেও আজ বুঝতে অসুবিধে হয় না
আসলে অপরিচিতি থেকে পরিচয়ের গণ্ডি টপকানোর সময়টা ভারী সুন্দর
আরো একটা জিনিস
যা বলা হয়ে ওঠেনি এতদিন
আর কোনোদিন বলার সুযোগও হবে না
তা গোপনীয় থাক
মানুষ আসলেই ভুল করে, সে ভুল শোধরানোর আগেই তার মৃত্যু হয়...
 
নিঃশ্বাসের শব্দ শুনতে শুনতে কেউ কেউ হাহাকার করে ওঠে, যার কথা মনে পড়া মাত্র
দম বন্ধ হয়ে আসে...
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)