প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, June 17, 2026

প্রেয়সীর ইচ্ছে অনিচ্ছে ধারাবাহিক-২ | প্রদীপ কুমার দে

বাতায়ন/রম্যরচনা/৪র্থ বর্ষ/৭ম সংখ্যা/৯ই আষাঢ়, ১৪৩৩
রম্যরচনা
প্রদীপ কুমার দে
 
প্রেয়সীর ইচ্ছে অনিচ্ছে
ধারাবাহিক-

"জেনে রাখো, আমি যখন রেগে যাবো তখন তুমি আমায় অনেক অনেক আদর করবে কিন্তু? যত আদর করবে তত রাগ কমে যাবে, আমিও তোমায় ভালবাসব…"

 
ভেবেছিলেম এক হয়ে গেল আর এক। পুচকে আর রোগা এই মেয়েটাকে সহজে বশে আনা যায় এই ভেবে খুশি ছিলাম, বাস্তবে হয়ে গেল তার উলটো। ওই হল কর্তা আর আমি হয়ে গেলাম ভিজে বিড়াল। ওই আমাকে বশে নিয়ে ফেলল। যা রাগ, আর যা জেদ! বাপরে! বিয়ের দুদিন পরেই ওর কাছে কাছে ঘুরলাম যদি ওর মতিগতি কিছুটা আঁচ করতে পারি আর ওকে খুশি করে কাছে নিতে পারি। ও সব বোঝে,
-ঘুরঘুর করছ কেন, আমি এখন তোমায় কিছুই দেবো না। বিয়ে করেই আমাকে তোমার শয্যাসঙ্গিনী বানাতে চাও? আমি তোমাকে ভাল করে বুঝি তারপর না হয় ভেবে দেখব। শুধু জেনে যাও আমারও ইচ্ছা আছে। তবে...
-আচ্ছা আচ্ছা, থাক থাক, অত ব্যাখ্যার দরকার নেই। আমিও যাচাই করেই তবে...
-বিয়ের আগে তো অনেক যাচাই করেছিলে। ভুলে গেলে?
-ভুলব কেন? তখন কি আমি তোমায় এরকম করে আলাদা করে মাপতে পেরেছিলাম?
-তাহলে কী দেখতে গেছিলে? বাড়িঘর?
-সবকিছুই।
-তাতে রাজি তো হয়েছিলে।
-হয়েছিলাম। ভেবেছিলাম ঠিক করে নেব
-কী ঠিক করবে?
-বয়স পারব না। তোমার এই রোগাটে চেহারাটা...
-কী মোটা করে দিতে চাও?
-না, পুরিষ্ট!
-কীভাবে?
-বিয়ের জল ফেলে…
-আমি কিন্তু রেগে যাই খুব।
-তাতে আমার কী?
-দেখবে?
এক ছুটে এসে প্রেয়সী আমার বাঁহাতে দিলে এক কামড় বসিয়ে।
-উরিঃ বাবারে ছাড়ো, ছাড়ো, তুমি কি রাক্ষসী?
-কী বললে? আর একবার বলো...
আমি মানে মানে কেটে পড়ি। দরজার কাছে চলেও গেছি। পিছন থেকে প্রেয়সী কোমরে প্যান্টের মধ্যে আঙুল ঢূকিয়ে এক টান মারল আমায়, দরজায় ছিটকিনি তুলে দিল অন্য হাতের আঙুল দিয়ে।
-কোথায় চললে আমাকে রাগিয়ে দিয়ে? জল শুকিয়ে গেল?
-না না, রাগাতে চাইনি বলেই পালাচ্ছি?
-বিয়ে করা বউকে রাগিয়ে পালাচ্ছ? আমাকে জলের লোভ দেখাচ্ছ? শুনে রাখো, আমি রেগে গেলে আমার সেক্স আসে, জেনে রাখো, আমি যখন রেগে যাবো তখন তুমি আমায় অনেক অনেক আদর করবে কিন্তু? যত আদর করবে তত রাগ কমে যাবে, আমিও তোমায় ভালবাসব… এসো আমায় যত পারো আদর করো, যা ইচ্ছে তাই করো কিন্ত আগে আমায় সাড়ে তিনশোটা চুমু খাও, অবশ্য আমিও খাব...
প্রেয়সী উত্তেজিত। বিবসনা। আমাকে আঁকড়ে ধরেছে। চোখ মুদিত। আমার সদ্য বিয়ে করা বউ ও। ওর রাগ আমার প্রাপ্তি! আমি ওকে জড়িয়ে চুমু খেতেই থাকলাম ও কিছুটা গুনে ক্ষান্ত হলো কারণ সেই মুহূর্তে আর তা সম্ভব ছিল না। প্রেয়সী নিজেকে উজার করে আমার হল, আমিও।
ঘন্টাখানেক কাটার পর ও আমাকে সার্টিফিকেট দিল,
-তুমিই আমার সব।
আমি ওকে আদর করে নালিশ জানালাম,
-আমি তো সাড়ে তিনশত চুমু খেলাম। তুমি যে বলেছিলে ফিরিয়ে দেবে, তার কী হল?
-ইরিঃ আমার ভুলো মন রে? তোমার আশ যে এখনো মেটেনি, তাই তো...
বলেই আমার থেকেও আরো আরো বেশি বেশি করে, ভাল করে, আমার ঠোঁটে গালে ও চুমু খাওয়া শুরু করে দিল। গুনিনি কারণ আমি চোখ বুজেই ছিলাম। তবে আরও একঘণ্টা লেগেছিল তা শেষ হতে, এটা আমি ভালই অনুমান করেছিলাম।

ক্রমশ

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)