প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, February 6, 2026

অত ভাবিস না, সুকান্ত ও অন্যান্য | সলিল মুখোপাধ্যায়

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতাণু/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতাণু
সলিল মুখোপাধ্যায়
 
অত ভাবিস না, সুকান্ত ও অন্যান্য
 
অত ভাবিস না, সুকান্ত
 
অত ভাবিস না সুকান্ত,
যারা ভেবেছিল, কিছুই পায়নি,
যারা ভাবছে, যন্ত্রণা ছাড়া কী পাচ্ছে বল!
 
দিন বলের মতো গড়িয়ে যাক,
পচা খাল কী নর্দমায় পড়ুক;
তোর তাতে কী!
যেটুকু তামাক পাস, যেভাবে পাস, নিয়ে নে!
 
 
নিরীহ
 
বঁড়শি ঢেকে রাখা খাবার
না বুঝে খেতে গিয়ে মাছগুলো
নিজেরাই খাবার হতে উঠে যায়
মাছ শিকারীর হাতে।
 
কে জানে মাছেরা হয়তো শুধু
পোগো চ্যানেল দেখে
তাই টোপফোপ বোঝে না।
 
 
নতুন পাঠ
 
নতুন পরিবেশে এসে সে পেতে থাকে
কত অদৃশ্য বেড়ার কাছ থেকে
দেওয়ালের কাছ থেকে
সহবতের, অঙ্কের, ভূগোলের পাঠ।
 
এতদিন যেন সেখানে সে কিছুই শেখেনি,
যেটাকে লোকে বাপের বাড়ি বলে!
 
 
কলাগাছ
 
যে দিকে তাকাও কলাগাছ,
কলাগাছে কলাগাছে ভরে গেছে;
দিনে দিনে কলাগাছ বাড়ছে তো বাড়ছেই।
 
অদ্ভুত ব্যাপার, তার সাথে
পাল্লা দিয়ে বাড়ছে দুর্মুখ আর দুর্নামকারী!
তারা বলে, ওই কলাগাছ আর তার বৃত্তের বাইরে
বিস্তীর্ণ অঞ্চলের প্রাপ্তি নাকি মূলত কলাটি।
বলে, গাছগুলো নাকি আদতে ছিল আঙুল!
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)