বাতায়ন/তূয়া
নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
প্রতিশ্রুতিহীন
সাবধান প্রতিশ্রুতিহীন বসন্ত
আসছে
শীতের বিদায়ে ঘাসের জঙ্গলে পড়ে আছে
ভোট শেষের লাশ
তোমার বাগানে ময়ূর ঘুরছে, পোষা
অঙ্গভঙ্গিমা যেমন বলো তেমন দেখায়...
এরই মাঝে কী আশ্চর্য তোমার চিঠি এলো
যোগাযোগ পড়েছি কিনা জানতে চেয়েছ
পড়ব, সময় করে যদি সময় হয়...
গোরা থেকে রক্তকরবী আমার প্রতিটি জন্মদিনে
ধারাবাহিক তোমার উপহার আধোজাগ্রত
সাজিয়ে রেখেছি, যতদিন মাষ্টারমশাইরা আছেন
মানে বুঝে নেব
এখন বসন্ত আসছে...
অবলীলাক্রমে... দৃশ্যের মধ্যে অদৃশ্যকে
খুঁজে নেওয়ার পালা, মাত্রাতিরিক্ত উল্লাস...
গৃহস্থালির শিলনোড়ায় ব্যস্ততা...
চালচুলোহীন মুখ ও মুখরতা আলো, অন্ধকারে যাই...
আর ক্রমাগত তোমার কথাটি মনে
পড়ে
তূয়া নূর সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
শীতের বিদায়ে ঘাসের জঙ্গলে পড়ে আছে
ভোট শেষের লাশ
তোমার বাগানে ময়ূর ঘুরছে, পোষা
অঙ্গভঙ্গিমা যেমন বলো তেমন দেখায়...
এরই মাঝে কী আশ্চর্য তোমার চিঠি এলো
যোগাযোগ পড়েছি কিনা জানতে চেয়েছ
পড়ব, সময় করে যদি সময় হয়...
গোরা থেকে রক্তকরবী আমার প্রতিটি জন্মদিনে
ধারাবাহিক তোমার উপহার আধোজাগ্রত
সাজিয়ে রেখেছি, যতদিন মাষ্টারমশাইরা আছেন
মানে বুঝে নেব
এখন বসন্ত আসছে...
অবলীলাক্রমে... দৃশ্যের মধ্যে অদৃশ্যকে
খুঁজে নেওয়ার পালা, মাত্রাতিরিক্ত উল্লাস...
গৃহস্থালির শিলনোড়ায় ব্যস্ততা...
চালচুলোহীন মুখ ও মুখরতা আলো, অন্ধকারে যাই...

No comments:
Post a Comment