প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Friday, February 6, 2026

নেপচুনের নারীরা | শক্তিশঙ্কর সামন্ত

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
শক্তিশঙ্কর সামন্ত
 
নেপচুনের নারীরা
 
নেপচুনের নারীবাদী নক্ষত্ররা
অভিযোগ পাঠিয়েছে পৃথিবীর বৈষম্যসৃষ্টিকারী 
নারীবিদ্বেষী পুরুষদের কাছে
তাদের চরমপত্র: এ-গ্রহের স্বেচ্ছাচারী নারীরা 
নিজেদের অবস্থান বদলাক
আইনের অপব্যবহার বন্ধ না হলে
সমস্ত কুটিল নারীর বিরুদ্ধেও
জোট বাঁধবে দক্ষিণপন্থী সমস্ত গ্রহ-নক্ষত্ররা
এ-লড়াইয়ে নেতৃত্ব দেবে 
পৃথিবীর দূরবর্তী গ্রহের নেপচুনরানি
 
ব্রেকিং নিউজে জানা গিয়েছে
সর্বাপেক্ষা ক্ষমতাশালী নক্ষত্র সূর্যের
পরাক্রমশালী মাসল্‌-উইম্যানরা 
নারী-পুরুষের বৈষম্য বরদাস্ত করবে না
আইনের অপশাসনের বিরুদ্ধে    
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ-সহ
অন্যান্য দেশের নেতৃ্ত্বকেও তাদের হুঁশিয়ারি
বন্ধ হোক ভোটভিক্ষের প্রণীত আইনগুলি 
 
সৌরাধিপতিকে মেল করা পত্রের প্রাপ্তিস্বীকার:
বন্ধ হচ্ছে নারী-পুরুষের চিরবৈষম্য
 

No comments:

Post a Comment

সূর্যাস্ত গঙ্গার বুকে


Popular Top 10 (Last 7 days)