বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই
কার্ত্তিক,
১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | উড়ান | তৈমুর খান
তৈমুর খান
উড়ান
ঝড়
বয়ে যাচ্ছে আর আমরা উড়ে যাচ্ছি
নিজেকে এরোপ্লেন মনে হচ্ছে
অথবা হাওয়ায় ওড়া পাখি
যুগ
থেকে যুগান্তরে অনন্তের পথে
দিশাহীন ভেসে যাওয়া নিশার আকাশে
যেতে যেতে কথা হয়, বহু কথা
স্মৃতির পালকিরা ওঠে নামে—
সেই ঘর
প্রথম প্রহর, তুমি আর আমি
ওড়না সরালে: মুগ্ধ জমিটুকু
স্বপ্নের শস্যক্ষেতে আমন্ত্রণ জানালে
তারপর, অনেক দিন পর আমাদের বাণপ্রস্থ
ওড়াল দ্রুত বেগে কালের জাদুকর
প্রজন্ম প্রজন্ম ধরে কত রূপে আমরা পরস্পর
উড়ে যেতে থাকি—
উড়তে
উড়তে সেই ঠোঁট, কালো তিল, চুল এলোমেলো
আঙুলে আঙুল ধরে রাখি
তোমার চেতনা এসে আমার চেতনায় মিশে যায়
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | উড়ান | তৈমুর খান
তৈমুর খান
উড়ান
নিজেকে এরোপ্লেন মনে হচ্ছে
অথবা হাওয়ায় ওড়া পাখি
দিশাহীন ভেসে যাওয়া নিশার আকাশে
যেতে যেতে কথা হয়, বহু কথা
স্মৃতির পালকিরা ওঠে নামে—
ওড়না সরালে: মুগ্ধ জমিটুকু
স্বপ্নের শস্যক্ষেতে আমন্ত্রণ জানালে
ওড়াল দ্রুত বেগে কালের জাদুকর
প্রজন্ম প্রজন্ম ধরে কত রূপে আমরা পরস্পর
উড়ে যেতে থাকি—
আঙুলে আঙুল ধরে রাখি
তোমার চেতনা এসে আমার চেতনায় মিশে যায়

No comments:
Post a Comment