বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
নজর উল ইসলাম
মন
জলের অনুগমনে সরে গেছ চুপিচুপি
স্মৃতি-বিস্মৃতি অখণ্ড সাঁতারে তবু কুড়িয়ে রাখি
এটাও শিল্প হবে বিশাখার নীলপদ্ম
স্মৃতি-বিস্মৃতি অখণ্ড সাঁতারে তবু কুড়িয়ে রাখি
এটাও শিল্প হবে বিশাখার নীলপদ্ম
প্রচ্ছদে উঠে আসে নীল-মনমঞ্জুরী
আড়ালের খুব কাছে বিস্মৃত অঙ্গরাজ
চেয়ে আছে নির্মোহ আজও আমাকে
অসম্ভব আগুনের দ্যুতি স্নেহনীড় বাঁধে
অনালোকে বেশি যে মন-ভুবন আঁকে
এখন শূন্যঘর—বাঁশি সুর হারিয়ে
নিঃসঙ্গতায় পরমা খোঁজে পিয়াসী আসঙ্গ...
আড়ালের খুব কাছে বিস্মৃত অঙ্গরাজ
চেয়ে আছে নির্মোহ আজও আমাকে
অনালোকে বেশি যে মন-ভুবন আঁকে
এখন শূন্যঘর—বাঁশি সুর হারিয়ে
নিঃসঙ্গতায় পরমা খোঁজে পিয়াসী আসঙ্গ...

No comments:
Post a Comment