প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Wednesday, June 12, 2024

হাপিত্যেশ | জাগরণী | নাসির ওয়াদেন

বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

নাসির ওয়াদেন

জাগরণী


জাগরণের দেখা নেই বেশ কিছু দিন ধরে
লালিতপালিত বাঘ ক্রমাগত হিংস্র হচ্ছে
অন্ধকার আমার পেছন পেছন আসছিল
কেউ কি কিছু পেছন থেকে গড়াচ্ছে?

ভয়ে দৌড়চ্ছে বিশ্বাস গোয়েবলসীয় ধ্বনি
ছিঁড়ে-ফুঁড়ে খাচ্ছে সনাতনী মনের ভরসা
মুখ খোলা বারণ, দু-চারটে লাশ মাটিতে
কে জানে কেন যেন নেমেছে অকাল বর্ষা

রক্ত চেটে খায় পিঁপড়ের দল, লালারসে লাল
মুখ লুকিয়েচুরিয়ে ভান করে, কিছুই জানে না
সূর্যের বুকে আগুন ঝরে, জাগরণী গান ভাসে
এ গান সে গান নয়, আগুন সেকথা মানে না

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)