বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
মালা ঘোষ মিত্র
প্রতিবিম্ব
নিখুঁত বৃষ্টির ফোঁটা মাটিতে, দিশেহারা হয় পিঁপড়েরা—
স্মৃতি বড্ড বেপরোয়া যখনতখন জড়িয়ে ধরে।
অনেকে উপহাস করে, ঠোঁট চেপে কষ্ট লাঘব করি
স্মৃতি বড্ড বেপরোয়া যখনতখন জড়িয়ে ধরে।
অনেকে উপহাস করে, ঠোঁট চেপে কষ্ট লাঘব করি
বুকের মধ্যে রক্তক্ষরণ ক্রমশ—
ইগল ঠিক ছোঁ মারে, ছোট ছাগল ছানা তোলে
মারাত্মক ভুলের আপশোশ—
টের পায় প্রতিশ্রুতি, ঘাসফড়িং—
প্রতিসরণ ছায়া ভেঙে দেয়—
আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে অবাক চিহ্ন যোগ হয়—
জ্যোতিষ্কমন্ডলীতে হয়তো—
হয়ে যেতাম নক্ষত্রের আলো।

No comments:
Post a Comment