প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, May 5, 2026

বিসংবাদ | বিকাশ চন্দ

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
বিকাশ চন্দ
 
বিসংবাদ
 
বুঝিনি কোন রিক্ত কাল ভেজাবে বিদায়ের বাতাস
ফেলে আসা সময় জানে ভয়ার্ত যুদ্ধ বারুদ ধ্বংস
সবুজ মাঠের ভেতর অপেক্ষায় সৃষ্টির কুশল কথা
জানে কি ঈশ্বর স্বজন কিংবা মুশাফির ঈশ্বরী স্মরণ
 
অন্ধকারের আতঙ্ক জড়িয়ে ধরে নক্ষত্র জমিনটুকু
অস্থির সময়ের আত্মীয়তা নিঃসঙ্গ পাখির কান্নায়
সাত জন্মের সংসার ভাঙার যন্ত্রণা নীল আতান্তরে
কেউ এসে বলেনি এই নাও জন্মলগ্ন ঠিকুজি সকল
 
মুশকিল আসান স্বাধীনতা হাঁটে জল-জমি বুকে ধরে
কাঁপা কাঁপা হাতে মানচিত্রে খুঁজেছি ছন্নছাড়া বসতি
আদিম সভ্যতাও দেখেনি সাজানো কয়েদি জীবন
হাতড়ে বেড়াই সঠিক ঠিকানা বন্ধকী শিরদাঁড়ায়
 
স্বচ্ছল বন্ধুত্ব সময় নির্জলা উপবাসে ভাসে আঘাটায়
উতল হাওয়ায় টালমাটাল জন্মের ভূগোল-ইতিহাস
সম্পর্কের জলছবি ভাসে আকালের কালোজলে
খিদের টানে কিংবা রক্তের শিরায় আর্তচিৎকারে
মিলে গেছি সীমান্ত রেখায় সকলেই এখন হাভাতে
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)