প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Tuesday, May 5, 2026

উত্তর কথন | নাসির ওয়াদেন

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
নাসির ওয়াদেন
 
উত্তর কথন
 
প্রেমের কবিতা লিখতে গেলেই রাজনীতির কথা আসে
আজকাল রাজনীতির সংজ্ঞায় প্রতারণা,
সময়কে কাঠগড়ায় দাঁড় করিয়ে দাঁড়িপাল্লায়
ওজন করলে চির-সময় উঠে আসে
 
যা লিখি তা জীবনের জন্য, যা লিখতে পারিনি
তাও এ-ঋজু জীবনের জন্যই
 
জীবনের ক্ষরিত স্বপ্নগুলো
মায়ার রঙিন জলে ভেজানো
জল ঝরে গেলেও শুকিয়ে যায় না
কিন্তু, সেই জলদাগ মুছতে পারিনি এখনও
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)