বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
বিরথ চন্দ্র মণ্ডল
জোছনা
এক বৃষ্টির নাম
ভেবেছিল, জোছনা বাড়ি এলে কুমকুমে সাজাবে।
দীর্ঘ মাস পর এল বৈশাখী ঝড়।
সমানে ঝঞ্ঝায় গাছপালা, খড় চালা টালি
সব উড়িয়ে নিয়ে যায়।
তবু; দুহাতে আগলে রাখি কুমকুম,
অকৃত্রিম রং। কুমকুমে নারী
বেশ
মোহময়ী হয়।
তুমি এলে আলো আসে, জীবনানন্দ আসেন,
ফিঙে গান ধরে আলাপের সুর।
মুগ্ধ জগৎ হাসে, তুমিও তো হও ব্যাকরণ।
জোছনা হে; এসময় চতুর্পাশ অনাচারে ভরে গেছে। দেশ ক্রুদ্ধ। বাঁচার জল
নেই। হতাশায় গাছ।
এসো আবার। আলো জ্বালো। হও প্রকরণ
আতঙ্ক | কবিতা
বিরথ চন্দ্র মণ্ডল
সমানে ঝঞ্ঝায় গাছপালা, খড় চালা টালি
সব উড়িয়ে নিয়ে যায়।
মোহময়ী হয়।
মুগ্ধ জগৎ হাসে, তুমিও তো হও ব্যাকরণ।
এসো আবার। আলো জ্বালো। হও প্রকরণ

No comments:
Post a Comment