বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
শিশির আজম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
নাম বলব না ইউরোপের অতি
সুশ্রী আর দাম্ভিক এক এয়ারপোর্টে
এইমাত্র আমি বিমান থেকে নামলাম
বেশ কয়েকটা কমপ্যাক্ট চেকিং জোন পার হয়ে
প্যানেঞ্জার লাউঞ্জের ভেতর দিয়ে বাইরে এসে দাঁড়ালাম
এইমাত্র আমি বিমান থেকে নামলাম
বেশ কয়েকটা কমপ্যাক্ট চেকিং জোন পার হয়ে
প্যানেঞ্জার লাউঞ্জের ভেতর দিয়ে বাইরে এসে দাঁড়ালাম
স্পেশাল শপিংয়ের জন্য
কোন গর্জিয়াস ব্র্যান্ড স্টোরে আমি ঢুকব না
কম্ফোর্টেবল কফি শপ
সেলিব্রেটি শেফ
না
কোন ট্যাক্সিও এখন আমার দরকার নেই
যদিও হোটেলে রুম বুক করা আছে
আর সেটা ট্যাক্সিতে ২০ মিনিট
যা হোক ট্যাক্সি এখন আমি নিচ্ছি না
আমাকে যেতে হবে ঐ বিমানটার কাছে
আবার
ওটাই আমাকে উড়িয়ে এনেছে নতুন এই শহরে
আর এখনও হয়তো ওটা রানওয়েতে দাঁড়িয়ে আছে
আমি ওর মুখটা একবার দেখতে চাই
ঐ বিমানটার
ও কী হাসিখুশি
গর্বোন্নত
আত্মবিশ্বাসী
হ্যাঁ আমাকে আবার ফিরে যেতে হবে আমার পুবের দেশে
হয়তো আমাকে উড়িয়ে নিয়ে যাবে সাধারণ কোন বিমান
আর আমি এয়ারপোর্টে নেমে সোজা বাইরে বেরিয়ে আসব
বিমানটার মুখের দিকে একবারও তাকাব না
একবারও না
জানি ও আমাকে দেখছে
ওর লজ্জা বিষাদ আর ভ্রূকুটিপীড়িত ম্লান আকাঙ্ক্ষায়

No comments:
Post a Comment