প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, June 14, 2024

হাপিত্যেশ | কবিতাগুচ্ছ | ভাস্কর চক্রবর্তী | নীল সাপের মতো

বাতায়ন/হাপিত্যেশ/গুচ্ছ-কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতাগুচ্ছ 

ভাস্কর চক্রবর্তী

নীল সাপের মতো


নীল সাপের মতো, খুব রাতে
আমি জড়িয়ে থাকবো তোমার গলা
তুমি ভয় পেলেই, তোমার মুখ লক্ষ করে
আমি ফণা তুলবো--
তোমার স্বপ্নের ভেতর, তিব্বতী সেজে
আমি বাঁশি বাজাবো নেচে-নেচে
তুমি চমকে উঠলেই, আমি বহুদূর
সমুদ্রের ধারে চলে যাবো।
অচেনা পাহাড়ে, আমি নিয়ে যাবো তোমাকে
একদিন
চুমু না-খেয়ে, খাদের কাছে
তোমায় দাঁড় করিয়ে রাখবো--
তুমি [চমকে] উঠলেই, আমি ঠেলে দেবো তোমাকে
খাদের ভেতর
তুমি লাফ দিতে চাইলেই, ভীষণভাবে
তোমাকে জড়িয়ে ধরবো।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)