প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, May 19, 2025

প্রস্তর যুগ | মণিপদ্ম দত্ত

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
মণিপদ্ম দত্ত
 
প্রস্তর যুগ
 

এই নীরবতা জমতে জমতে পাথর হবেই।
সময় লাগবে।
কিংবা লাগবে না।

আমরা তো সময়ের পেটেই সেঁধিয়ে আছি।
খুব শীগগিরই শুকিয়ে যাবে সমস্ত কাগজের ফুল আঁকা চ্যাটবট পরিবার।
আমাদের জমাট প্রস্তরীভূত নৈঃশব্দ্য
পাথরের শস্যক্ষেত্র জুড়ে
নতুন বীজ বুনে
সোনালি ধান বানাবে বারংবার
মঙ্গলের গার্হস্থ্য স্পেসশিপ
বিস্ফারিত চোখে
উঁকি দেবে নীরক্ত আকাশের কোণায় কোণায়
আর আমরা মহাআনন্দে গুহা জুড়ে বাইসন আঁকব,
পাথরের বর্শা বানাবো।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)