প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Friday, August 8, 2025

আষাঢ় দিনে | অমৃতা মুখার্জি

বাতায়ন/কবিতাণু/৩য় বর্ষ/১তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতাণু
অমৃতা মুখার্জি
 
আষাঢ় দিনে
 

 

সারাবেলা মেঘ-মেঘ
টিপটিপ, ঝিরঝির
জমে থাকা স্মৃতি যত, 
ছিল বেদনার মতো
ঘিরে এল চারপাশ,
বাদল বাউল আর
সাথে নিয়ে একরাশ 
মনখারাপের ভিড়।

 
 

 
মেঘে মেঘমালা
বাদল ছোঁয়া এ দিন,
দুচোখের পাতা
ঘিরে জমে থাকা
ঘনিয়ে বিষণ্ণতা,
সারা-মন জুড়ে
শুধু অলসতা,
ঘুম-ঘুম, ঝিমঝিম।
 
 

 
বৃষ্টি ভেজা বারোমাস,
দুঃখে ভেজা দিন,
স্যাঁতসেঁতে মন মেঘলা বাতাস
বিন্দু ফোঁটায় বৃষ্টি আভাস,
মনখারাপের আকাশ জুড়ে
এমন বাদলদিন।
 
 

 
ঘন মেঘের আষাঢ় দিনে
দুকূল উপচে বয়ে,
মেঘ পাহাড়ের রূপকাহিনি
পড়ল ঝরে কবির খাতায়,
বহুযুগের ওপার থেকে
বৃষ্টি ধারা হয়ে।
 
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)