প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, February 15, 2025

পথ | তূয়া নূর

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
তূয়া নূর
 
পথ

কোথায় চলার পথের শেষ?
কতটুকু পথ পার হয়ে এলে বলতে পারো
আমার এই বেলার জীবনের পথ পেরুনো শেষ?

মেঠো পথ এসে মিশে বড় সড়কে
বড় সড়ক এসে মিশে মাইলের পর মাইল দীর্ঘ মহাসড়কে
পথ ঠিক করে পথে নামা,
না খোলা পথ ধরে হেঁটে যাবে তুমি ইচ্ছে মতো দু’চোখ যেদিকে যায়?
আকাশের সীমা নেই,
অনন্ত বৎসরের পথ…
কত খানি পথ পার হয়ে এসে বলতে পারো এই খানে পথের শেষ
এটা কী এভারেস্টের চূড়া?
এই খানে জিরো মাইল?
এই খানে পাড়ার গলিতে রাস্তার শেষ?
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)