প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, February 15, 2025

কী যে চেয়েছিলাম | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
 
কী যে চেয়েছিলাম

কী যে চেয়েছিলাম, কেন যে চেয়েছিলাম
এখন আর তা মনে পড়ে না
ভুলতে ভুলতে এখন আমি ভুলে গেছি কোথায়  আমার গ্রাম কোথায় আমার ঠিকানা 
কীভাবে আমি এখানে এসেছিলাম 


এই শহরের ঘরবাড়ি মানুষজন অলিগলি সবই আমার অচেনা এ শহরে নতুন, গল্প কবিতা গান বিপজ্জনক সাক্ষী, সূর্যাস্তসমগ্র...


এতদিন মানুষের ভিতরে আমি ক্রমাগত ফেলে এসেছি নীরবতার বিকেল
যদি ঈশ্বর ঈশ্বরী এসে দেখা দিয়ে যায় আর ঈশ্বরের ভিতরে আমি ক্রমাগত উজাড় করে দিয়েছি নির্জন নির্লিপ্ততার বীজ অন্ধকার আর আলোর উত্তরাধিকার, অসংবিধানিক হলেও সত্যি 
শ্রেণিহীন রাষ্ট্রহীন সমাজ, শৈশবের স্বপ্ন আর নীল বাড়ির বারান্দা
তুবড়ির মতো কিছু  অঙ্গার যদিও না গাছ না মাটি না শেকড় ডট ডট ডট
কেন যে চেয়েছিলাম এখন আর তা মনে পড়ে না...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)