প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, June 14, 2024

হাপিত্যেশ | কবিতাগুচ্ছ | ভাস্কর চক্রবর্তী | মানুষ

বাতায়ন/হাপিত্যেশ/গুচ্ছ-কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতাগুচ্ছ 

ভাস্কর চক্রবর্তী

মানুষ


মানুষের পাশ থেকে
মানুষের
আড়ালে যাবার শব্দ শুনি
 
শুনি, মহাকাশযুগ
শুরু হয়ে গেছে।
 
নিরীহ কবিতা দিয়ে তৈরি এক
বর্মের ভেতর
ছিলাম নিশ্চুপ একা
 
ছিলাম নিশ্চিত আমি একা।
 
আরো এক নবজাগরণ আমাদের
শেষ হলো নাকি?
 
দাঁড়িয়ে রাস্তায়, বাসে, ভাবি
কোথায় চাহনিগুলো!
হাসিগুলো কোথায় হারাল আজ তবে!
 
হয়তো বা শেষতক হাঁটা আর হেঁটে যাওয়া
 
মানুষের ভালোবাসা
মানুষের কাছে পড়ে আছে।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)