প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, July 4, 2024

বিপ্লবের গান | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা

হীরক বন্দ্যোপাধ্যায়

বিপ্লবের গান


কথাটা কিন্তু সত্যি
ডান আর বাম আপনি যে গানই গান
বিপ্লব আর লড়াই আর খাদ্য
খেতে না পেলে আপনার পরিবারও
বাজাবে না আর বাদ‍্য
এ কথা আমায় শিখিয়েছিল দোমড়ানো এক বৃদ্ধ
আমার বাবা
সময় যতই এগিয়েছে
বুঝেছি এরই নাম পীথাগোরাস, এটাই স্বতঃসিদ্ধ
লম্ব ভূমি অতিভুজ আপনি যতই ডিফেন্স খেলুন, যতই ঢাক পেটান
যতই বলুন মৃত্যু হলে মানুষ
পুরোটা মরে যায় না
আমি বলি যায়, এবং পুরোটা মরে যায়
পড়ে থাকে প্রণম‍্য অগ্নি আর একটুখানি ছাই
কথাটা কিন্তু সত্যি
কেউ দেখে না, পড়ে থাকে
আগুন এবং ছাই…
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)