প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, November 8, 2024

কবিতাগুচ্ছ | চৈতালী চট্টোপাধ্যায় | কোলকাতা পুড়ছে

বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

কবিতাগুচ্ছ | চৈতালী চট্টোপাধ্যায় | কোলকাতা পুড়ছে

চৈতালী চট্টোপাধ্যায়

কোলকাতা পুড়ছে


আমার যাপন থেকে উঠে আসে কবিতাসম্ভব কিছু। মাঝরাতে প্রেতিনীরা মাথা দুলিয়ে দুলিয়ে জিগ্যেস করে যায়, আর কি একটাও প্রেমের কবিতা লিখবে না তুমি? বলো, লিখবে না? পাবলো নেরুদার মেমোয়ার্স মনে পড়ে। শিল্পের মধ্যে আজ মৃত শহরের ছায়া দুলে উঠছে...।

নারীবিশ্ব আমাকে যেভাবে দেখায় - শাসন ও অপমানের পাশাপাশি পাগল-করে-দেয়া প্রেম! জানি, অচিরেই মিথ্যে হয়ে যাবে। পণ্য হয়ে যাবে। তবু এই শহর ছুঁয়ে-ছুঁয়ে, তার সঙ্গে চলি। পথ, ভয় দেখায়। মৃতা বালিকারা আকর্ষ দুলিয়ে ডাকাডাকি করে। বলে, প্রতিবাদ করবে না তুমি? শূন্যতা, খাদের কিনারে পৌঁছে দিয়ে মুচকি হাসি হাসে। আমি পাগলের মতো আঁকড়ে ধরি ভালবাসা। হ্যাঁ, তোমাকেই। কে যেন বলতে বললো, অমনি, আমিও বললাম,
শীতের চাদরের মতো জড়িয়ে নেব আর একমুহূর্তে মরে যাব, ঘেন্নায়
 

1 comment:

  1. অনেক ভালোলাগা রাখি এই যন্ত্রণাময় লেখায়

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)