প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, January 22, 2025

সম্পর্ক-বন্ধনে বা অবন্ধনে | আবীর ভট্টাচার্য চক্রবর্তী

বাতায়ন/প্রেমের Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১

প্রেমের Rush-লীলা | কবিতা

আবীর ভট্টাচার্য চক্রবর্তী

সম্পর্ক-বন্ধনে বা অবন্ধনে


সঙ্গোপনে পাহাড় লুকোয় আপন খাদের ডাক
মধ্যবর্তী সময়টুকু হয়তো স্থগিতবাক
পাথর ভেঙে হাজার স্রোতে গড়িয়ে পড়ে জল
ভেজায় মন অনিঃশেষ; ভাঙন অনর্গল

শেষ ট্রেনটি থামল যখন প্ল্যাটফর্মে এসে
কে না জানি উদাসচোখে জানালা পাশে বসে
কুয়াশালীন ছায়াধূসর শীতার্ত এই সাঁঝে
ভিন্নতর সুরটি কেবল বাজে, আমার মনোমাঝে

ক্লান্তমন, বুকের তলে ধিকিধিকি শীত-আগুন
কানেকানে কে যে বলে, জ্বলো, জ্বলো! হে ফাগুন!
হতেই চাই নদীর মতো ভীষণ খরস্রোতা,
তীর ভাঙানি, কুল ভাঙানি, অসার অক্ষমতা। 

তোমার বুকেও আগুন ছিল, ছাইচাপা ও অনুজ্জ্বল
তাই লিখেছ, গোপন আখর রংবেরঙে মোহন ছল!
আমার প্রবাস উতল করে হা-হুতাশের সে বাতাস
বিরহ আজ ব্যথানিবিড়, সদ্যফোটা ডায়ানথাস...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)