বাতায়ন/প্রেমের
Rush-লীলা/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | কবিতাগুচ্ছ
কবিতাগুচ্ছ | কবি রত্নেশ্বর হাজরা | আমি স্বাভাবিক
কবি
রত্নেশ্বর হাজরা
আমি স্বাভাবিক
অমৃত করেছি
পান দুই হাত পেতে
বিষ যে খাইনি তা-ও নয়—
অমর হইনি— কিন্তু মৃত্যুও আসেনি ডেকে নিতে
জ্বর হয় শীত করে ঠা-ঠা রোদে গরমে ঘামাই…
বিষ যে খাইনি তা-ও নয়—
অমর হইনি— কিন্তু মৃত্যুও আসেনি ডেকে নিতে
জ্বর হয় শীত করে ঠা-ঠা রোদে গরমে ঘামাই…
এক পা
দুয়ারে রাখি অন্য পা উঠোনে
মৃত্যুকে সমীহ করি
সংসারের ধর্মে হেঁটে যাই—
আছি এরকমই – আছি—যে রকম ওরা
অনেকেই থাকে
আজ থাকে কাল থাকে পরশুদিন রাত্রেও ঘুমোয়
মাছের ভিতরে মাছ জলের পায়ের কাছে জল
সবুজে সবুজ—গন্ধে গন্ধ স্বাভাবিক
একা থাকে
ভিড়ে থাকে
যে যার মতন হয়ে শোয়
জড়বাদী মায়াবাদী আমি আর চূড়ান্ত নাস্তিক...
যে যার মতন দৃশ্য দেখে – আমি দেখি
নদীর দু'পার থেকে সম্পর্কের চিহ্ন নিয়ে
জল ভেসে যায়।
অমৃত কখনো এসে ডাকে শুনতে পাই
বিষ এসে ডাকে শুনতে পাই—
এক পা দুয়ারে রাখি অন্য পা উঠোনে
মৃত্যুকে সমীহ করি
সংসারের ধর্মে হেঁটে যাই—
মৃত্যুকে সমীহ করি
সংসারের ধর্মে হেঁটে যাই—
আছি এরকমই – আছি—যে রকম ওরা
অনেকেই থাকে
আজ থাকে কাল থাকে পরশুদিন রাত্রেও ঘুমোয়
মাছের ভিতরে মাছ জলের পায়ের কাছে জল
সবুজে সবুজ—গন্ধে গন্ধ স্বাভাবিক
একা থাকে
ভিড়ে থাকে
যে যার মতন হয়ে শোয়
জড়বাদী মায়াবাদী আমি আর চূড়ান্ত নাস্তিক...
যে যার মতন দৃশ্য দেখে – আমি দেখি
নদীর দু'পার থেকে সম্পর্কের চিহ্ন নিয়ে
জল ভেসে যায়।
অমৃত কখনো এসে ডাকে শুনতে পাই
বিষ এসে ডাকে শুনতে পাই—
এক পা দুয়ারে রাখি অন্য পা উঠোনে
মৃত্যুকে সমীহ করি
সংসারের ধর্মে হেঁটে যাই—

No comments:
Post a Comment