প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, April 11, 2025

জীবন চক্র | অভীক চট্টোপাধ্যায়

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
অভীক চট্টোপাধ্যায়
 
জীবন চক্র

আচ্ছা ধরো, কোনো দিন এমন হয়
যে ভয়েসটা, রোজ তোমায় ঘুম থেকে জাগায়,
সেই ভয়েসটা হঠাৎ চুপ করে যায়!
কী করবে সেদিন?


আচ্ছা যদি কোনো দিন এমন হয়
সপ্তাহের ছুটির দিনগুলোতে, যে মানুষটা তোমায়
সারাদিন কারণে বা অকারণে, নাম ধরে ডাকে…
সেই মানুষটা হঠাৎ, তোমায় ডাকা বন্ধ করে দিল!
কী করবে সেদিন?
 
আচ্ছা ধরো, কখনো এমন হোলো,
যে হাতটা প্রতিদিন রাতে, ঘুমানোর সময়,
তোমার চুলে আলগোছে ঘুরত,
সেই হাতটা তোমার মাথায় ঘোরা বন্ধ করে দিল,
কী করবে সেদিন? ঘুম আসবে তোমার?
 
আবার ধরো, কোনো দিন এমন হলো,
রোজ অফিস বেরনোর আগে যে ঠোঁটদুটো
তোমার কপালে চুমুর স্পর্শ ছেড়ে যেত
সেই ঠোঁটদুটো হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল
কী করবে সেদিন!
 
ওভারঅল ধরে নাও, একদিন আচমকাই
এই গোটা আমিটাই আর রইলাম না!
কী করবে সেদিন? ঠিক কতটা কষ্ট পাবে?
ঠিক কতটা যন্ত্রণা বিঁধবে তোমার বুকে?
 
জানি বর্তমানে দাঁড়িয়ে এর উত্তরটা দেওয়া
খুব কঠিন...
 
আসলে কী জানো!
সময় সব চাপা দিয়ে দেয়।
শুধু রয়ে যায়, কিছু দিনের কষ্ট,
কিছুটা চোখের জল
অনেকটা না থাকার শূন্যতা
আর প্রচুর স্মৃতি।
অ্যাকচুয়্যালি এটাই আমাদের জীবন চক্র।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)