প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

শুধু দীর্ঘশ্বাস | নজর উল ইসলাম

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
নজর উল ইসলাম
 
শুধু দীর্ঘশ্বাস

স্বপ্নের নিজস্ব বারান্দায় ইশারা পৌঁছে যায়
অনুমোদনহীন আলো- সে নিরাপরাধ
কত ঝোরা এভাবেই শিকড় ছুঁতে চায়
আর যে ডানাওয়ালা পাখির সুর যোজনা

আশ্চর্য আওয়াজ তুলে অগ্নি ছোটায় বেগবান
তার নিশ্বাস গরম দীর্ঘশ্বাস আরও ভয়াবহ
অথচ পাখির নীরবতা ভেঙে যে দুনিয়া দেখেছে
দু'দিন হতে না হতেই সে যুদ্ধবাজদের চিনে নিল
ভাঙাঘর, ধ্বংসস্তূপ, খাদ্যহীন, বস্ত্রহীন
একফোঁটা জলের জন্য কাতরাচ্ছে জীবন শূন্যতায়
তৃষ্ণায় কাতর আবেদন কী অদ্ভুত হাতছানি,
পৃথিবীর গাছে যে পাতাহীন বিমূর্ত শিখা
জ্বলে নেভে জ্বলে নেভে অনতিক্রম শিহরিত প্রাণ
এ ভাঙন মহাবৃত্তের ঘোর বিকৃত ঢেউ বিষাদগ্রস্ত
এ যেন উল্লাসে মাতোয়ারা ঝরাফুলের যাপিত ঋতু
নিয়তি কামড়ে থাকা মৃত্যুর মহাপ্রতিভ ঘোর অন্ধকার...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)