প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

মিঠে ঝড়ের হাওয়া | অঞ্জনা মজুমদার

বাতায়ন/ঝড়/গল্পাণু/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | গল্পাণু
অঞ্জনা মজুমদার
 
মিঠে ঝড়ের হাওয়া

"আমি জানতাম বিতানদা তুমিই আমার বিয়ে ভাঙার কারণ। একবার বাড়িতে বলতে পারতে। বিতানের বুকের মধ্যে ঝড় বয়েই চলেছে। সেই ঝড়ের হাওয়া মিঠে শীতল।"


পাড়ায় কানাঘুষো রিমির বিয়ে ভেঙে গেছে। শ্বশুরবাড়িতে কে যেন ভাঙচি দিয়েছে রিমির প্রেমিক আছে।


এক্ষুনি রিমিকে হেঁটে যেতে দেখতে পেল বিতান। কেমন যেন আনমনে হেঁটে যাচ্ছে গঙ্গার দিকেনিজের পায়ের ওপর কনট্রোল নেই বিতানের। পায়ে পায়ে পিছু নিয়েছে রিমির অগোচরে। শোভাবাজারে যে রাস্তাটা গঙ্গার দিকে গেছে ওই রাস্তা ধরে রিমি এগোচ্ছে। হঠাৎই একপাশ থেকে দুটো লোক রিমির হাত ধরে টান দিল। রিমি বাধা দিতেই একজন ছোরা বের করল। ব্যস! মাথায় আগুন জ্বলে উঠল বিতানের। দুই লাফ দিয়ে ওদের মাঝে। ক্যারাটের প্যাঁচে দুজন লোক দুপাশে ছিটকে গেল। অন্ততপক্ষে একঘন্টা ওরা উঠে দাঁড়াতে পারবে না। রিমি বিতানের বুকে মুখ লুকিয়ে হুহু করে কেঁদে উঠল।
 
আমি জানতাম বিতানদা তুমিই আমার বিয়ে ভাঙার কারণ। একবার বাড়িতে বলতে পারতে। বিতানের বুকের মধ্যে ঝড় বয়েই চলেছে। সেই ঝড়ের হাওয়া মিঠে শীতল।
 
সমাপ্ত

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)