প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Monday, May 19, 2025

দহন | মানুষকে মানুষের মূল্য দিন



বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | সম্পাদকীয়

"এর মধ্যেই আছে যুদ্ধ-যুদ্ধ খেলা, সে-কোন সন্ত্রাসবাদীই হোক আর রাষ্ট্রনেতাই হোক। দেশ-কাল-জাতি-ধর্ম নির্বিশেষে যুদ্ধ বা সন্ত্রাসের ভয়াবহ পরিণামের পাশাপাশি প্রকৃতির প্রতিশোধের কথা মাথায় রাখা মানুষেরই কর্তব্য।"


মানুষকে মানুষের মূল্য দিন
 

গ্রীষ্মে গরম পরবে আম-কাঁঠাল পাকবে এটাই বাংলার স্বাভাবিক ঋতু-বৈচিত্র্য, কিন্তু তা মানুষের সহ্যশক্তির সীমা অতিক্রম করলে অবশ্যই সংকটের। উষ্ণায়নের সম্ভাব্য বিপদ সম্পর্কে বিজ্ঞানীরা অনেকদিন ধরেই সচেতন করে আসছেন, কিছু সংখ্যক মানুষের অসচেতনতার ফলে আপামর মানুষকে মূল্য দিতে হচ্ছে এবং আরও হবে। যদিও স্বার্থসর্বস্ব বিত্তবানদের তাতে কিছু আসবে যাবে না, তাদের প্রয়োজন শুধুই বর্তমান।

 
এর মধ্যেই আছে যুদ্ধ-যুদ্ধ খেলা, সে-কোন সন্ত্রাসবাদীই হোক আর রাষ্ট্রনেতাই হোক। দেশ-কাল-জাতি-ধর্ম নির্বিশেষে যুদ্ধ বা সন্ত্রাসের ভয়াবহ পরিণামের পাশাপাশি প্রকৃতির প্রতিশোধের কথা মাথায় রাখা মানুষেরই কর্তব্য।
 
গায়ের জ্বালার অনেক কারণ। প্রকৃতির দহনের পাশাপাশি প্রিয়র উপেক্ষা বা অবজ্ঞা, শাশুড়ি-বউয়ের সম্পর্কের কথা তো সকলেই জানেন। অবশ্য মোদ্দা কথা হল মতান্তর হলেই গায়ে জ্বালা চড়তে শুরু করে। প্রকৃতি বা ঋতুর তোয়াক্কা না করেই। বাবা সন্তানকে অবজ্ঞা করল, বা সন্তান বড় হয়ে বাবা-মাকে উপেক্ষা/অবজ্ঞা করতে শুরু করল, সে-ক্ষেত্রে অবশ্য জ্বালার থেকে অবর্ণনীয় কষ্টই বেশি হবে।
 
সর্বোপরি, সর্বস্তরের মানুষের শুভ বুদ্ধির উদয় হোক। মানুষ মানুষকে মানুষের মূল্য দিক।
 

3 comments:

  1. মানুষ আজ কাঁদছে। একে অন্যের শত্রু।
    আপনার এই উপলব্ধি সকলের বুদ্ধিকে জাগ্রত করুক -এই শুভকামনা রইল।

    ReplyDelete
  2. সবার আগে অন্তর থেকে শিক্ষিত হওয়া দরকার। তবেই সব সম্পর্কের গুরুত্ব বোঝা যায়। মূল্য দেওয়া যায়। - জয়িতা বসাক

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)