প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, June 17, 2026

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড


বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/সম্পাদকীয়/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়
 
রাজদণ্ড

"অগণিত ছাপোষা নিরীহ মানুষের হাত-পা জীবন পদদলিত করেই তবে না রাজার শিরোপা জোটে! অতএব তাকে রাজধর্ম পালন করতে হবেই। এটাই অমোঘ নিয়ম!"

 
রাজার ইচ্ছা, রাজার আজ্ঞাই রাজদণ্ডের নামান্তর। সৌন্দর্যায়নের অছিলায় যদি আবর্জনা সাফ হয় তো হোক! তাতে কারোর রুজিরুটির সংস্থান হারিয়ে গেলে কী এমন ক্ষতি! শেষ পর্যন্ত সৌন্দর্যায়ন তো হবে।
 
রাজার মনে সুকোমল বৃত্তি থাকতে নেই, নইলে তিনি রাজা কীসের? অগণিত ছাপোষা নিরীহ মানুষের হাত-পা জীবন পদদলিত করেই তবে না রাজার শিরোপা জোটে! অতএব তাকে রাজধর্ম পালন করতে হবেই। এটাই অমোঘ নিয়ম! এইই একমাত্র শর্ত।
 
দুর্জন কান্নাকাটি করবেই, এটা তাদের স্বভাব। আসলে তারা সব ছোটলোক, ছিঁচকাঁদুনে। সংবৎসরের পুঁজি, সবেধন নীলমণি রাতের অন্ধকারে ভেঙে, গুঁড়িয়ে, মুছে দেওয়া হবে তবেই না প্রকৃত সৌন্দর্য বিকশিত হবে। হতে পারে এই ছিঁচকাঁদুনে ছোটলোকগুলোরও সংসার আছে। সংসারের নিয়ম মেনে তাদেরও শিক্ষা, স্বাস্থ্য-সহ নিত্য প্রয়োজনীয় শখ আহ্লাদ সব প্রয়োজন আছে। তাতে অবশ্য রাজাধিরাজের কী আসে যায়? সৌন্দর্যয়ানের বুলডোজারের আগে সেসব নিছক নস্যি।
 
এ আমাদের স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক রাষ্ট্রের পরিকাঠামো। এর মধ্য দিয়ে নিষ্ক্রমণেই প্রকৃত জ্ঞান, ঐতিহ্য এবং বৈভবের দিশা। অতএব হে মহান ভারতমাতা এগিয়ে চলো। তোমার কৃপায় আমরাও মহান হয়ে প্রকৃত মনুষ্যজীবনের অধিকারী হই।
 
 
 

4 comments:

  1. Salil MukhopadhyayJune 18, 2026 at 8:15 AM

    এই বলিষ্ঠ কণ্ঠস্বর বিশেষ করে বর্তমান সময়ের দাবি। কুর্নিশ সম্পাদক মশাইকে🙏

    ReplyDelete
  2. " রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি "
    কারণ অন্য কাজে সে ঠুটো জগনাথ!

    ReplyDelete
  3. দীপক বেরাJune 23, 2026 at 1:06 AM

    চমৎকার এবং অত্যন্ত সময়োপযোগী এই সংখ্যার সম্পাদকীয়। উন্নয়নের চাকচিক্য আর সৌন্দর্যায়নের বুলডোজারের নিচে যে সাধারণ মানুষের কান্না ঢাকা পড়ে যায়, সেই নির্মম সত্যটাকেই চাবুকের মতো ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে। তথাকথিত 'উন্নয়ন' আর 'গণতন্ত্র'-এর এই বৈপরীত্য আমাদের ভাবিয়ে তোলে। অভিনন্দন সম্পাদক মহাশয়কে।

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)