প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, June 17, 2026

জানি | পিয়ালী সেন

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
পিয়ালী সেন
 
জানি
 
এমন মানুষ বিরল আজ
যার নির্মল দৃষ্টিতে মুহূর্তে
ছিন্নভিন্ন হয় মিথ্যের জটিল জাল,
যাকে ছুঁয়ে দিলে মনে হয়
ছুঁয়েছি কতকালের জমানো প্রেম,
যার হাসি নিমেষেই এনে দেয়
সত্যের চিরকালীন উজ্জ্বলতা...
 
আমাদের গায়ে যে বহুকালের
পিচ্ছিল শ্যাওলা জমেছে,
স্থূল জাঁকে... জমকে
দৃষ্টিও হয়েছে অস্বচ্ছ আজ
হাসতে পারি না আর মেকি আবরণ খুলে ফেলে সহজেই
 
তাই
'তাকে' চাই
আরও বেশি করে কাছে পেতে
নাহয় অনুভবই সই...
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)