প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, June 17, 2026

অতলের আহ্বান | পিয়ালী সেন

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
পিয়ালী সেন
 
অতলের আহ্বান
 
শুধু মেঘেরাই জানে
কত প্রতীক্ষা অবসানে
ঝরে পড়া যায় সুখে
উষ্ণ মৃত্তিকা বুকে…
পাহাড়ের সাথে সংঘাতে
জমেছে বিরহ কত রাতে
উঠেছে উতল হাওয়া
মাটির হয়নি বৃষ্টিকে পাওয়া
মেঘ ভেসে গেছে দূরে
তপ্ত হাওয়ায় পুড়ে...
তবু জানতই তারা
ভেসে যায় যারা
একদিন ঠিক
তল পায় তারা
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)