প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

ঝরা পাতা | সম্পাদকীয় | ক্ষয়

বাতায়ন/ঝরা পাতা/সম্পাদকীয়/৪র্থ বর্ষ/২৪তম সংখ্যা/৭ই অগ্রহায়ণ , ১৪৩৩ ঝরা পাতা সম্পাদকীয় ক্ষয় বুলডোজার দিয়ে বুকস্টল ভাঙা মানুষ দেখেছেন , কলেজ স...

Saturday, October 24, 2026

মৃত্যু কিছই নয় | তাপস মাইতি

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক, ১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
তাপস মাইতি
মৃত্যু কিছই নয়
 
প্রত্যেকবার
মনে হয়েছে আপনি আমাকে চেনেন
যেভাবে দূর আকাশে দৃষ্টি দিয়ে
শিকার চেনে বাজপাখি
 
প্রতিবার এমন ধারণা হয়েছে
বিকেলের ছায়ার মতো লম্বা করতে করতে
আমাকে দীর্ঘায়িত করেছ
অথবা নদীর ঢেউর মতো বাঁকতে বাঁকতে
আমাকে করেছ তরঙ্গায়িত
 
এক-আধবার যখন স্মরণে দেখি
মৃত্যুর ছায়া সম্মিলিত একটা ছবি
এঁকে আমার সামনে এসে দাঁড়ালে
তখন বহুবছর বেঁচে থাকার সাধ করি
 
আসলে মৃত্যু কিছই নয়
বাদ্যযন্ত্রে ফেঁসে যাওয়া একটা শব্দ মাত্র।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 9 (Last 7 days)