প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

ঝরা পাতা | সম্পাদকীয় | ক্ষয়

বাতায়ন/ঝরা পাতা/সম্পাদকীয়/৪র্থ বর্ষ/২৪তম সংখ্যা/৭ই অগ্রহায়ণ , ১৪৩৩ ঝরা পাতা সম্পাদকীয় ক্ষয় বুলডোজার দিয়ে বুকস্টল ভাঙা মানুষ দেখেছেন , কলেজ স...

Saturday, October 24, 2026

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | মানবজমিন | তৈমুর খান

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক, ১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | মানবজমিন | তৈমুর খান
তৈমুর খান
মানবজমিন
 
শস্য ফলে না কিছু, শুধু বিষ ফলে
বিষে বিষে ভরে যায় দেশ
মানবজমিনে আজ ভরা বিদ্বেষ
 
কোন্ দিকে বাড়াবে হাত?
সম্বোধন কী হবে তার?
বন্ধু, ভাই, প্রিয়জন বলে আমরা এগিয়ে যাই
 
অথচ এগোনো যায় না—
বহুযুগ পিছিয়ে এসে পুনরায়
আমাদের গুহা খুঁজি
                         যেখানে আত্মগোপন করা যায়
 
নকল সিংহরা সবাই গর্জন করে
অন্ধকার ঢেকে রাখে আমাদের কাপুরুষ-ঘুম
সিংহের থাবায় ধর্ম, ধর্মের নখ
রক্তলাগা মুখে গান নতুন ছলনার
 
বিষাদের ছায়া হাসে, কাকতাড়ুয়ার দিন
কোলাহলে ক্লান্ত হয় মানবজমিন।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 9 (Last 7 days)