প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

ঝরা পাতা | সম্পাদকীয় | ক্ষয়

বাতায়ন/ঝরা পাতা/সম্পাদকীয়/৪র্থ বর্ষ/২৪তম সংখ্যা/৭ই অগ্রহায়ণ , ১৪৩৩ ঝরা পাতা সম্পাদকীয় ক্ষয় বুলডোজার দিয়ে বুকস্টল ভাঙা মানুষ দেখেছেন , কলেজ স...

Saturday, October 24, 2026

আমার দুর্গা রূপক মাত্র | জয়শ্রী সরকার

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক, ১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
জয়শ্রী সরকার
আমার দুর্গা রূপক মাত্র
 
ভোর না হতেই আমার দুগ্গা আগমনির সুরে
গুনগুনিয়ে গান গেয়ে যায় কোন্ সে অচিনপুরে।
আমার দুগ্গা দুঃখী বড়ই চোখের জলে ভাসে
বুকের মধ্যে কষ্ট চেপে ঠোঁটের কোণে হাসে!
 
আমার দুগ্গা বানভাসিদের অশ্রুরই সংলাপে
আমার দুগ্গা কলার ভেলায় হাড়হিম হয়ে কাঁপে।
আমার দুগ্গা কক্ষনো তো যায়নি শপিং মলে
আমার দুগ্গা গুগলি খোঁজে খাল-বিল-দিঘি-জলে!
 
আমার দুগ্গা পার্লালেতে ঢোকেনি কোনোদিন
সস্তা দামের সাবান মেখে নিজেই হয় যে রঙিন।
আমার দুগ্গা পায়নি কখনো মাটন-বিরিয়ানি
আমার দুগ্গা হাস্যমুখেই খেয়ে নেয় আমানি!
 
আমার দুগ্গা ধর্ণাতলায় দিনরাত শুধু বসে,
আমার দুগ্গা অশ্রুঝাঁপিতে নীরব অঙ্ক কষে।
আমার দুগ্গা ঘর বাঁচাতে নিজেকেই দেয় সঁপে
আমার দুগ্গা নষ্ট তো নয়, টিকবে কী আর ধোপে?
 
আমার দুগ্গা দূর আকাশে শুধুই চেয়ে থাকে
আমার দুগ্গা আনমনেতে দুর্গামাকেই ডাকে।
আমার দুগ্গা রূপক মাত্র, সময়ের কলতান
আমার দুগ্গা তাই গেয়ে যায় ঝরাপাতাদের গান!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 9 (Last 7 days)