প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

ঝরা পাতা | সম্পাদকীয় | ক্ষয়

বাতায়ন/ঝরা পাতা/সম্পাদকীয়/৪র্থ বর্ষ/২৪তম সংখ্যা/৭ই অগ্রহায়ণ , ১৪৩৩ ঝরা পাতা সম্পাদকীয় ক্ষয় বুলডোজার দিয়ে বুকস্টল ভাঙা মানুষ দেখেছেন , কলেজ স...

Saturday, October 24, 2026

শালগ্রাম শিলা | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক, ১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
শালগ্রাম শিলা
 
এতদিন সাহস ছিল না আজ যখন অবগাহন শেষ
হয়ে এসেছে, তখন অক্ষত রেখেছি
শালগ্রাম শিলা
হাড় কঙ্কাল খুলি দিন আর রাত্তিরে
সাপে আর নেউলে আমার আধপোড়া শরীর
ভেলার মতো ভেসে যাচ্ছে
কত গ্রীষ্ম গেল বর্ষা এলো
এও জানি বর্ষা গেলে শরৎ, তার পর হেমন্ত ও শীতও
আসবে, শব্দহীন রঙের দাঙ্গায়
মেতে উঠবে সারা দেশ
এই হবে তখন দু রকমের যাপন
এখনো আমি বুঝে উঠতে পারলাম না
কমলের জন্য কামিনী না কামিনীর জন্য কমল
কেন বার বার ভুল হয়
দিন আনি দিন খাই জীবনে
সত্যি এতদিন সাহস ছিল না
আজ যখন অবগাহন শেষ তখন অক্ষত রেখেছি
হাড় কঙ্কাল খুলি
আমার গোপন সিন্দুকের শালগ্রাম শিলা...
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 9 (Last 7 days)