প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, January 12, 2024

কুমারীত্ব | জয়িতা চট্টোপাধ্যায়

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৮তম সংখ্যা/২৭শে পৌষ, ১৪৩০

কবিতা
জয়িতা চট্টোপাধ্যায়

কুমারীত্ব


সুন্দর নীল অবগুণ্ঠনে ঢাকা যে শরীর
তাকে তুমি কীভাবে চাও?
আস্ত গিলে ফেলতে মূল সুদ্ধ?
 
তাহলেই তোমার পরমার্থ লাভ হবে?
প্রেমের হানা! শরীরে শরীরে খানাতল্লাশি
লুঠতরাজ, এভাবেই পেতে হবে তাই না?
এভাবেই পরখ করবে শরীর, মন?
মেয়েটা নীল জলে ঝাঁপ দেবে
প্রমাণ দেবে! দেখবে প্রাণ কীভাবে রক্ত ঝরায়

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)