প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, January 12, 2024

ফানুস উৎসব | নীলম সামন্ত

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৮তম সংখ্যা/২৭শে পৌষ, ১৪৩০

কবিতা
নীলম সামন্ত

ফানুস উৎসব


মাথার ওপর কালপুরুষ ঝুলে আছে
 
তলায়
ফানুস লাফালাফি
বারুদের গন্ধ
 
সব মিলিয়ে ঢেউ আছড়ে পড়ছে ছায়া বরাবর
 
রেজিস্ট্রি করা অন্ধকারের ওপর
মহাকালী এঁকে দিয়েছে আতসবাজি
 
আমি অতিরিক্ত আলো বুঝি
ভালবাসা আর প্রেমের পার্থক্যও বুঝি
 
গ্লাসের মধ্যে বরফের গলে যাওয়া দেখে
শব্দ করে বলি না
সময়গুলো বড্ড আপেক্ষিক
স্রেফ সুর তালে জল ঢেলে তাকিয়ে দেখি
কীভাবে ফানুস বুক হাল্কা করে উড়ে যায়
আর দর্শকের হাঁ-মুখে ঢুকে যায় লবনাক্ত হিম

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)