প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, February 21, 2024

বিরহ | শুদ্ধ–কল্যাণ ইমন পুরিয়া তুমি | অলক চক্রবর্তী

বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০


বিরহ | কবিতা

অলক চক্রবর্তী


শুদ্ধ–কল্যাণ ইমন পুরিয়া তুমি


চাওয়ালা বার বার আসে—ফিরে যায়
বুঝতে পারে না— চা-ডাক দেবে কী দেবে না
সন্তুরের তালে রবীন্দ্র সরোবরে তরঙ্গ

একটি আঙুল কচুরিপানা হয়ে ভেসে আছে
পরেশ মাইতি লাল সূর্য আঁকলেন পশ্চিমে
সুভাষ দত্ত এক ঝাঁক পাখি খেদিয়ে আনলেন
বিষণ্ণ শিরীষে।
 
নিশ্চুপ পক্ষীকুল, চঞ্চল চোখকাকে খোঁজে?
আমি আছি—শুদ্ধ-কল্যাণ, ইমন, পুরিয়া আছে
 
তুমি নেই!


No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)