প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, March 16, 2024

উৎপলেন্দু দাস | শুরু হোক

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০

কবিতা

উৎপলেন্দু দাস

শুরু হোক


শুরু যে কোনো সময়েই করা যায়
আলোয় বা আঁধারে
আনন্দের অনন্ত আকাশ খুঁজে পেতে।

যদি বারণ না থাকে মনের গহীনে
যদি ইচ্ছের কুঁড়ি থাকে লুকিয়ে
দুহাত মেলে ভালবাসতে।

কিছু উচ্চারণ হতে পারে অস্ফুট
কিছু লেখা হয়তো দলছুট
কিছু ছবি হয়তো আবছা হয়ে গেছে জলে
কিছু গান হয়তো বেজেছে বেসুরো বেতালে।

তাতে কী এসে যায়
শুরু যে কোনো সময়েই করা যায়
আবার নতুন ভাবে পথ চলতে চলতে কথা বলতে।

2 comments:

  1. শেষ থেকেও তো শুরু হয়। ইচ্ছে টাই বড় কথা। 👏👍👌🙏

    ReplyDelete
  2. শেষ থেকেও তো শুরু হয়। ইচ্ছে টাই বড় কথা। 👏👍👌🙏

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)