প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, March 16, 2024

ঋচা | পাজল

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০


কবিতা

ঋচা

পাজল


জানতাম তুমি আর আসবে না
তুমিও জানতে, আমি ধীরে ধীরে
তোমার আশা ছেড়ে দেবো,
নিঃশব্দে ভেঙে যাবে এতদিনের

খোলামকুচি খেলাঘর... গোটা একটা
পৃথিবী ভিজে যাবে কান্নায়।
শুধু জানতাম না... তোমার দেওয়া
বিশাল কালো আকাশটা
বুকের কোথায় রাখব—
 
ক্ষতরা ভোরে যায় সময়ের অলক্ষ্যে
চোখের তারায় ফিকে হয় জলে ভেজা উল্কি
আরও একবার ভাঙে যাপনের আরশি
অসহায় ভাবে ঝরে যায় নকশি কাঁথার গল্পরা
শুধু বুঝতে পারি না... জীবনের পাজলটা
ঠিক কী ভাবে সাজাবো...

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)