প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, March 16, 2024

সুকান্ত মন্ডল | অপেক্ষায় থাকে

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০


কবিতা

সুকান্ত মন্ডল

অপেক্ষায় থাকে


প্রতিটি শব্দের ঘরে শঙ্খ বাজে
নিনাদ ভেবে সতর্ক হয়ে যায় কেউ কেউ
কেউ বিষাদ মেখে সময়ের জলে ধুয়ে নেয় আটপৌরে...
যেটুকু ধুলো থাকে অবায়িত হয়ে
তুলে নিই জীবন আঙ্গিকে

অভিমান শূন্য হলে - সে বোঝে না কিছু
মনের ধান ক্ষেতে আগুন লাগে
আর আশপাশের হাওয়া উগ্রচণ্ডা যেন।
শান্তি জল অপেক্ষায় থাকে।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)