প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, April 4, 2024

পূর্বরাগ | পূর্বরাগ | উদয় মণ্ডল

বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০

পূর্বরাগ | কবিতা

উদয় মণ্ডল

পূর্বরাগ


তারপর কতদিন চলে গেল...
ফাগুন এলো চুপিচুপি!

সেদিন অচেনা আবির মুখ খুব চেনা হয়ে,
চেনা হাসি হয়ে,
তুমি নানা রঙে আমায়
মেখে রেখে চলে গেলে...

আজও বসন্ত দুয়ারে!
ফাগুন আগুন আবিরে আবিরে ঢাকা
কত প্রেম! ওই পলাশের বনে বনে!
অথচ—দেখ,
আমার হৃদিঘর জুড়ে তোমারই
শত ক্যানভ্যাস,
বিচিত্র সাজে আর রূপে,
আমার অস্থির আকাশে বাতাসে
দোলের পিচকারি খেলে যাচ্ছে...

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)