প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, April 4, 2024

পূর্বরাগ | শূন্যতায় হারানো দিন | জয়িতা চট্টোপাধ্যায়

বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০

পূর্বরাগ | কবিতা

জয়িতা চট্টোপাধ্যায়

শূন্যতায় হারানো দিন


অনিবার্য গভীর সন্তাপে বেজে ওঠে প্রিয় নাম
মুমূর্ষু নদীর নিঃশ্বাসে তখন মহাশূন্য স্রোত,
মোচড় দিয়ে ওঠে হৃদয় ও শরীরের ভাষা
বেদনা সম্মত রক্তবিন্দুটা ক্রমশ বৃত্ত হয়
অভিকর্ষ টানে আসে জ্বালাময় উড়ান
পরিধি বাড়ে দিগন্তের উদ্দেশ্যে
কে যেন বলে ওঠে পোড়ো পোড়ো
শেষ বারের মতো...
 
জ্যোতির্ময় উনুন রন্ধ্রে রন্ধ্রে
অমৃত সুতপ্ত সর্বনাশ
ক্ষুধিত আত্মা অক্ষরের অতলান্ত গভীরে
ডুব দিয়ে বোঝে
অন্তহীনতার অরণ্য মর্মরে
নিহিত যে চাওয়া
তার মধ্যে এক বিশাল শূন্যতা...
 
সভ্যতার মাঝপথে উপচে পড়ে
বেনোজলে আমার আকাঙ্ক্ষার স্নান...

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)