বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/ছড়া/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা
রায়চৌধুরী সংখ্যা | ছড়া
দীপক রঞ্জন কর
ডিজিটাল দিনকাল
বদলে গেছে দিনকাল
সবই এখন ডিজিটাল,
যা-ই ঘটছে আজকাল
অতি শীঘ্রই ভাইরাল।
বর্তমান এই সময়কাল
আধুনিকতার হালচাল,
খেলাধুলার সেই বিকাল
হারিয়ে গেছে কতকাল!
মোবাইলটাই হলো কাল
শুভেচ্ছা সকাল বিকাল
ভুলে গিয়ে অতীত কাল
সবাই আমরা ডিজিটাল।
সবই এখন ডিজিটাল,
যা-ই ঘটছে আজকাল
অতি শীঘ্রই ভাইরাল।
আধুনিকতার হালচাল,
খেলাধুলার সেই বিকাল
হারিয়ে গেছে কতকাল!
শুভেচ্ছা সকাল বিকাল
ভুলে গিয়ে অতীত কাল
সবাই আমরা ডিজিটাল।

No comments:
Post a Comment